সাকিব জাফরী ।।
ইসলাম টাইমস মুগ্ধতার অপর নাম। হাঁটিহাঁটি পা পা করে প্রতিকূলতার মূল সময়টি পাড়ি দিয়ে প্রথম বর্ষপূর্তির যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বস্তুনিষ্ঠ সংবাদ ও ইসলামি চেতনা বিকাশের পথে সফল গণমাধ্যম। হলুদ সাংবাদিকতা, দলান্ধতা ও তেলবাজিতে অন্যরা যেখানে সাংবাদিক শব্দটিকে কলুষিত করছে সেখানে কিছু তরুণের সত্য পথের এই কাফেলা আমাদের স্বপ্ন দেখাচ্ছে।
রাত যতো গভীরই হোক না কেন, ভোর আসবেই। সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ সাহেবের অভিজ্ঞতা, মেধা, শ্রম ও দিকনির্দেশনায় কিছু উদ্যমি কর্মচঞ্চল তরুণের হাত ধরে আমরা ইসলামের জয়গান শুনতে পাচ্ছি।
একটা সময় ছিলো যখন গণমাধ্যমে ইসলামের কথা খুব কমই উচ্চারিত হতো। হাতে গোনা কয়েকজন ইসলামি ব্যক্তিত্ত্বেরই আনাগোনা ছিলো এই অঙ্গনে। শুকরিয়ার বিষয়, এখন বেশ কয়েকটি নিউজ পোর্টাল এই মহান দায়িত্ব আঞ্জাম দিচ্ছে। অনলাইন ভিত্তিক পোর্টালগুলোর মাঝে ইসলাম টাইমসই আমার প্রথম পছন্দ। ইসলাম টাইমস তার কর্মগুণেই জন সাধারণের আস্থার প্রতীক হয়ে উঠছে। আশা করছি অলাইনে তাদের অবস্থান আরো দৃঢ় ও ব্যপক হবে। সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে বাংলাদেশের প্রথম শ্রেণীর নিউজ পোর্টালে পরিণত হবে।
অভিজ্ঞতায় ঋদ্ধ প্রবীণগন এবং কর্মোদ্যমী তরুণ তুর্কিদের একনিষ্ঠতায় সেইদিন হয়তো খুব বেশি দূরে নয়। বিশ্বস্ত, নিষ্ঠাবান সত্যবাদিরা সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেলে আখেরে লাভ বাংলাদেশেরই – ইসলামেরই। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই কাঙ্খিত সফলতার ছোঁয়া পাবে ইসলাম টাইমস।
ভালোবাসি ইসলামকে। ভালোবাসি সত্যকে। ভালোবাসি ইসলামের কথা বলা, সত্যের কথা বলা ইসলাম টাইমসকে।
লেখক: ছাত্র উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মক্কা আল মুকাররামা
ইসলাম টাইমস মক্কা মুকাররমা-প্রতিনিধি
















