দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর আটদিন বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আটদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (০৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি শেষে শনিবার (৫ অক্টোবর) থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশন দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবে।

সোনামসজিদ সি-অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন বাংলানিউজকে জানান, শনিবার (১২ অক্টোবর) থেকে পুনরায় স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

পূর্ববর্তি সংবাদভারত পেঁয়াজ না দেয়ায় সুযোগ নিচ্ছে মিয়ানমার
পরবর্তি সংবাদঅন্য ধর্মের উৎসবে যে কারণে মুসলমানরা একাত্ম হবেন না