ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম শুধু দূর্গা পূজার উৎসবে শরীকই হননি, ঢোল বাজিয়ে ও নেচে বিশেষ ভূমিকাও রেখেছেন। শুক্রবার (৪ অক্টোবর) রাতে রাজধানীর কাওরান বাজারে মিডিয়াপাড়া ‘সার্বজনীন দুর্গোৎসবে’ উপস্থিত হয়ে তিনি এ সকল কাজের মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
রাত সাড়ে ৯টায় কাওরান বাজারের এই পূজামণ্ডপে আসেন ডিএনসিসি মেয়র। এরপর সবার সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। একসময় গলায় ঢোল ঝুলিয়ে মেয়র নিজেই গানের তালে তালে বাজাতে থাকেন। তার মধ্যে উচ্ছ্বাস দেখে পূজামণ্ডপের লোকেরা সবাই আনন্দ উদযাপন করতে থাকেন।
















