ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরব অবিবাহিত বিদেশি নারী পুরুষকে তাদের দেশে একত্রে হোটেল ভাড়া নেওয়ার অনুমতি দিবে। এক্ষেত্রে নারী-পুরুষকে এর প্রমাণ দিতে হবে না যে তারা দুইজন পরস্পর সম্পৃক্ত। ইতিমধ্যে দেশটি বহিরাগত পর্যটকদের জন্য সবকিছু উন্মুক্ত করে দিয়েছে।
নারীরাও, চাই তারা সৌদির হোক, নিজেরাই হোটেল ভাড়া করতে পারবেন। শুক্রবার সৌদি পর্যটন ও জাতীয় ঐতিহ্য কমিশন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে। রয়টার্স।
প্রসঙ্গত, সৌদি আরবে এখনো পর্যন্ত বিবাহ ও মাহরাম ছাড়া নারী পুরুষ এক কমরায় থাকা নিষিদ্ধ ছিল। কিন্তু পর্যটনের নামে এখন সেই বিধি নিষেধ উঠিয়ে দেওয়া হল। গতসপ্তাহ সৌদি সরকার ৪৯ দেশের নাগরিকদের পর্যটনের অনুমতি প্রদান করে।
মিডল ইস্ট আই
















