ব্যাংক হিসাব তলবের পর এবার যুবলীগ চেয়ারম্যানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

ইসলাম টাইমস ডেস্ক: ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অভিযানে এ পর্যন্ত গ্রেফতার হল যুবলীগের অনেক নেতা। এবার যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এজন্য বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে জারি করা হয়েছে সর্বোচ্চ সর্তকতা।

আজ রবিবার বিকালে এ বিষয়টি বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান পাঠান জানান, ঢাকা পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) থেকে তাদের কাছে মৌখিক একটি নির্দেশনা এসেছে।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও নেপালের নাগরিক যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারেন তার জন্য বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

ক্যাসিনো কাণ্ডে যুবলীগের বেশ কয়েকজন নেতার নাম আসার পর থেকে আলোচনায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সম্প্রতি তার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক।

পূর্ববর্তি সংবাদসম্রাট ও আরমানকে ছয় মাসের কারাদণ্ড
পরবর্তি সংবাদকাশ্মীরে প্রবেশে বাধা, ভারত সরকারের বিরুদ্ধে মার্কিন সিনেটরের ক্ষোভ প্রকাশ