ইসলাম টাইমস ডেস্ক: পূজার উৎসবে নাচ ও ঢোল বাজানোর ভিডিওয়ের পর এবার পূজা মণ্ডপে মেয়র আতিকের গানের ভিডিও ভাইরাল হয়েছে।
এতে দেখা যায়, মেয়ের আতিক মাইক হাতে হেলে দুলে ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গান গাইছেন।
বরং বাদ্যযন্ত্রের সঙ্গে তালে তালে তাকে গান গাইতে দেখা যায় ।
এর আগে, প্রধান অতিথির বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা জানিয়ে আতিক বলেন, ধর্ম যার যার উৎসব ও আনন্দ সবার। এবারের পূজা যেন আপনারা নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে তার সব উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের উদযাপন আনন্দময় হোক।
উল্লেখ্য, এর আগে মেয়র আতিকুল ইসলাম শুধু দূর্গা পূজার উৎসবে ঢোল বাজিয়ে নৃত্য করে বিতর্ক সৃষ্টি করেছেন। এবার গান গাইলেন।
















