আবরার হত্যা : প্রকাশ করা হল সিসিটিভির সেই ভিডিও ফুটেজ (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক: ছাত্রদের আন্দোলনের মুখে অবশেষে প্রকাশ করা হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সিসিটিভির সেই ভিডিও ফুটেজ। তবে হত্যাকাণ্ডের পুরো ভিডিওর পরিবর্তে মাত্র ১ মিনিট ১৫ সেকেন্ডের একটি ফুটেজ প্রকাশ করা হয়।

সোমবার সন্ধ্যার পরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একটি পেজ থেকে এ ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। এর আগে এ ফুটেজ প্রকাশ নিয়ে বুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রভোস্টের কার্যালয় অবরুদ্ধ করে রাখেন।

সাধারণ শিক্ষার্থীরা সিসিটিভির সম্পূর্ণ ভিডিও ফুটেজ প্রকাশ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবরুদ্ধ করে রেখেছে।

প্রকাশ হওয়া এক মিনিট ১৫ সেকেন্ডর ওই ভিডিও ফুটেজে দেখা যায়, রাত কয়েকজন শিক্ষার্থী আবরারকে ধরাধরি করে নিয়ে যাচ্ছেন। ওই শিক্ষার্থীদের পেছন পেছন কয়েকজনকে হেঁটে যেতে দেখা যাচ্ছে।

সিসিটিভির সম্পূর্ণ ভিডিও প্রকাশ নিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

 

পূর্ববর্তি সংবাদআবরার হত্যাকাণ্ড : আরও দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
পরবর্তি সংবাদহিটলারি শাসন কায়েম করতেই আবরারকে হত্যা করা হল : ফখরুল