মুহাম্মদ মাসরুর ।।
ইসলাম টাইমসের স্লোগান হলো ‘সত্যের সঙ্গে সময়’। আমার জানামতে, এই একটি বছরে এ স্লোগানের ব্যত্যয় ঘটেনি। সত্যের সঙ্গে থাকার স্লোগান দেওয়া যতটা সহজ, বাস্তব কর্মের আয়োজনে সে সত্যের প্রতিফলন ঘটানো অনেক অনেক কঠিন।
পৃথিবীর একটি মহাসত্য হলো, সত্যের পথ কখনও মসৃণ নয়। এ পথে কোনো ফুল নেই, এ পথে কাঁটা-ই একমাত্র গলার মালা। কিন্তু তোষামোদির এই ব্যস্ত সময়ে এফোঁড়ওফোঁড় করে দেওয়া কাঁটার মাল্য স্বেচ্ছায় কে বরণ করে নেয়?
আশা করবো, ইসলাম টাইমসের আগামির সময়গুলোও হবে সত্যের সঙ্গে। বিপদসংকুল এ পথে আমরাও তার সঙ্গে থাকবো। সত্যের বিচ্যুতি হলে, এ পথ মসৃণ হবে, পুষ্পময় হবে, কিন্তু আমরা তার সঙ্গে থাকতে পারব না। অন্য সংবাদমাধ্যমগুলো যখন গাইরুল্লাহর সন্তুষ্টির আয়োজনে ব্যস্ত, তখন এই একটা সংবাদমাধ্যম হোক শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।
লেখক: ছাত্র, জামিয়া ইসলামিয়া,মদীনা মুনাওয়ারা
ইসলাম টাইমস মদীনা মুনাওওয়ারা-প্রতিনিধি
















