আবরারের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দেয়া হবে: আইনমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, আবরারের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের উদ্দেশ্য যা-ই থাকুক না কেন তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং উপযুক্ত শাস্তি দেয়া হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আবরার হত্যাকাণ্ড নিয়ে বিএনপির বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আনিসুল হক বলেন, বিএনপির দায়িত্বজ্ঞানহীন নেতারা সব দুর্ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বক্তব্য দেন। বিএনপি নেতাদের কর্মকাণ্ড দেশবাসী জানে। ওনারা যে বেসুরা গান গাচ্ছেন এতে জনগণ কান দেবে না। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। আর বিএনপি এই শাসন নষ্ট করেছিল।

পূর্ববর্তি সংবাদভারতে এখন কট্টর হিন্দুত্বের দাপট: অমর্ত্য সেন
পরবর্তি সংবাদভালোবাসি ইসলাম টাইমসকে: জানি সত্যের পথ মসৃণ নয়