কেউ শিবির করলেই তাকে হত্যা করা বৈধ হয়ে যায় না : মুফতি ফয়জুল করীম

ইসলাম টাইমস ডেস্ক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জাানিয়ে  ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আবরারকে শিবির সন্দেহে হত্যা করা হয়েছে। একজন শিবির করলেই কি তাকে হত্যা করা বৈধ হয়ে যায়?

তিনি বলেন,  কোনোও ছাত্র যদি শিবির করেও, তাকে হত্যার অধিকার সংবিধান দেয় না। এই ধরনের হত্যা জাতি মানতে পারে না। আমরা এর সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।

গতকাল সোমবার (৭ অক্টোবর) বিকেলে ভোলা সরকারী স্কুল মাঠে ইসলামী আন্দোলনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় তিনি আরও বলেন, রাবির ভিসি বাংলাদেশে জয় হিন্দ বলে স্লোগান দেয় অথচ সে এখন চাকুরিতে কিভাবে বহাল থাকে তা জাতি জানতে চায়। আজ বাংলাদেশের ভুখন্ড বিক্রির ষড়যন্ত্র করা হচ্ছে । কিন্তু আমরা বেঁচে থাকতে এই ষড়যন্ত্র কখন সফল হবে না।

পূর্ববর্তি সংবাদঅবরুদ্ধ হওয়ার পর শিক্ষার্থীদের সামনে এসে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস বুয়েট ভিসির
পরবর্তি সংবাদআবরার হত্যার প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিলে পুলিশি বাঁধা