এক সপ্তাহের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসলাম টাইমস ডেস্ক: প্রায় এক সপ্তাহের জন্য নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিনি জেলার তাড়াইল, কিশোরগঞ্জ সদর, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সফর করবেন।

এক সপ্তাহের সফরে তার নাগরিক সংবর্ধনা, সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান, বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের কথা রয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া স্বাক্ষরিত রাষ্ট্রপতির সফরসূচি থেকে জানা গেছে, ৯ অক্টোবর বেলা ১টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা উদ্দেশে রওনা দেবেন। ১৫ অক্টোবর বেলা আড়াইটায় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে অষ্টগ্রাম ত্যাগ করবেন তিনি।

পূর্ববর্তি সংবাদঢাবির হল থেকে ইয়াবা-অস্ত্রসহ ছাত্রলীগের দুই নেতা আটক
পরবর্তি সংবাদআবরার হত্যা : আসামির পক্ষ নিয়ে সমালোচিত আইনজীবী, দল থেকেও বহিস্কার