স্বাস্থ্য পরীক্ষার জন্যে আবারও সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষার  আবারও সিঙ্গাপুর যাচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  আজ বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার আবু নাছের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ওই হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যেই আবারও ওবায়দুল কাদের সেখানে যাচ্ছেন।

পূর্ববর্তি সংবাদঅর্থ সংকটে জাতিসংঘ : কর্মীদের আগামী মাসের বেতন নিয়ে চিন্তিত মহাসচিব
পরবর্তি সংবাদশুরুতেই বছরে ১৫ হাজার মেট্রিক টন এলপি গ্যাস যাবে ভারতে