বাদশাহ আবদুল্লাহ আন্তর্জাতিক পুরস্কার পেলেন আল্লামা তাকি উসমানি

ইসলাম টাইমস ডেস্ক : বাদশাহ আবদুল্লাহ আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন পৃথিবী বিখ্যাত আলেম পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানী। মুফতি মুহাম্মদ তাকি উসমানিকে ইসলামী ফিকহ ও অর্থনীতিতে বিশেষ অবদানের জন্যে এ পুরস্কার দেওয়া হয়।

৭ অক্টোবর এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন তার ছেলে ড. ইমরান আশরাফ উসমানি।

Imageএর আগে রয়েল ইসলামিক স্ট্রাট্যাজিক স্টাডিজ সেন্টারের জরিপে  পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথম স্থান আল্লামা তাকি উসমানিকে।

Image

জর্ডানকেন্দ্রিক রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতি বছর শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিমদের তালিকা প্রকাশ করে থাকে। ২০২০ সালের তালিকায় প্রথম স্থান দখল করেছেন এ ইসলামি পন্ডিত। উর্দু, ইংরেজি ও আরবি ভাষায় তার বহু গ্রন্থ রয়েছে।

৭৪ বছর বয়সী বরেণ্য এই ব্যক্তিত্ব সামগ্রিক জ্ঞান-অভিজ্ঞানে অগাধ পান্ডিত্য, কর্মখ্যাতি ও পারিবারিক আভিজাত্যের বিবেচনায় তালিকায় স্থান পেয়েছেন। তিনি হাদিস, ইসলামী ফিকহ, তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ।

এছাড়া এই বিশিষ্ট ব্যক্তি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিমকোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তি সংবাদখুলনায় ভারত বিরোধী পোস্ট দেয়ায় দল থেকে বহিষ্কার আ.লীগ নেতা
পরবর্তি সংবাদআবরার হত্যার লোমহর্ষক বর্ণনা : ও নাটক করছে বলে বিদ্রুপ করে হত্যাকারীরা