খুলনায় মূর্তি বিসর্জনের দিনে অতিরিক্ত মদপানে পাঁচজনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের খুলনায় দুর্গা-মূর্তি বিসর্জনের দিনে অতিরিক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ওমর ফারুক বলেছেন, মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার বিভিন্ন সময় তাদের হাসপাতালে ভর্তি করা হয় জানিয়ে তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় রাতে একজন মারা যান। আর আজ সকালের দিকে মারা যান আরও চারজন। অতিরিক্ত মদপানেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ডা. ওমর ফারুক।

মদ খেয়ে যারা মারা গেছেন তারা হলেন খুলনা শহরের গ্যালাক্সির মোড় এলাকার সুজন শীল (২৬), গল্লামারীর প্রসেনজিৎ দাস (২৯), তার ভাই তাপস দাস (৩৫), ভৈরব টাওয়ারের রাজু বিশ্বাস (২৫) ও রূপসা রাজাপুর এলাকার পরিমল।

এছাড়া অতিরিক্ত মদপানে অসুস্থ আরও কয়েকজনকে তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তি সংবাদএবার ৩ র‌্যাব সদস্যসহ ৫ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ
পরবর্তি সংবাদআবরার হত্যা: অবশেষে ছাত্রলীগ নেতা অমিত সাহা গ্রেফতার