আবরার হত্যা: অ্যাম্বুলেন্স আটকে রেখে ছাত্রলীগের শোক মিছিল

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে রেখে শোক মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বেলা বারোটার দিকে আবরারের স্মরণে শোক মিছিল বের করে বাংলাদেশ ছাত্রলীগ।

এসময় টিএসসিতে সড়ক দ্বীপের পাশে তাদের শোকমিছিলে রোগীবাহী অ্যাম্বুলেন্স অনেকক্ষণ আটকে থাকার পরেও সেটিকে বেরিয়ে যাওয়া জন্য কোনো জায়গা করে দিতে দেখা যায়নি ছাত্রলীগ নেতাকর্মীদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ আজ অনেক বেশি নেতাকর্মী নিয়ে শোক মিছিল করেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে অনেক নেতাকর্মী আনা হয়। এসব নেতাকর্মীদের অসহায়তার জন্য অ্যাম্বুলেন্স আটকে থাকে।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ। এর জেরে রোববার রাতে শেরেবাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পূর্ববর্তি সংবাদভারতীয় বাহিনী বিএসএফের হাতে আরো ৫ বাংলাদেশি আটক
পরবর্তি সংবাদভারতের সাথে চুক্তি বাতিল এবং আবরার হত্যার বিচার দাবিতে বিএনপির কর্মসূচি ঘোষণা