কার্যালয়ের পর মিজানের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব

ইসলাম টাইমস ডেস্ক: মিজানের কার্যালয়ে অভিযান শেষে তার মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।

এর আগে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম-এর নেতৃত্বে হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের লালমাটিয়া কার্যালয়ে অভিযান চালান হয়।

এখন পর্যন্ত অভিযানে কিছুই উদ্ধার হয়নি। তবে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এই ম্যাজিস্ট্রেট।

চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করে র‍্যাব।

পূর্ববর্তি সংবাদমোদী-জিংপিং বৈঠকের সময় মিসাইল ছুঁড়বে পাকিস্তান
পরবর্তি সংবাদআবরার হত্যা: পাঁচদিনের রিমান্ডে অমিত সাহা-তোহা