আবরার হত্যা: পাঁচদিনের রিমান্ডে অমিত সাহা-তোহা

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার বুয়েট শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা ও বুয়েটের শিক্ষার্থী হোসেন মোহাম্মদ তোহার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারী শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলো-অমিত সাহা, হোসেন মো.তোহা।

শুক্রবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় পলাতক আসামিদের গ্রেফতার ও মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পূর্ববর্তি সংবাদকার্যালয়ের পর মিজানের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব
পরবর্তি সংবাদশান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি