‘খালেদা জিয়ার শারীরিক অব্স্থা আগের চেয়ে অনেক খারাপ’

ইসলাম টাইমস ডেস্ক: খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন তার মেঝ বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা দরকার।

আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর বাইরে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার শারীরিক অব্স্থা আগের চেয়ে অনেক খারাপ। তিনি কারো সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। নিজের খাবার নিজে খেতে পারেন না। হাত-পা শক্ত হয়ে গেছে।

তিনি বলেন, সরকার যদি চায় তাহলেই তো তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন। তবে এ বিষয়ে খালেদা জিয়া আমাদের সঙ্গে কিছু বলেননি।

এর আগে শুক্রবার বিকেল সোয়া ৩টায় তারা সেখানে যান খালেদা জিয়ার বোন সেলিমা রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতিমা, ছেলে অভিক ইস্কান্দারসহ পরিবারের ছয়জন সদস্য।

পূর্ববর্তি সংবাদশান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি
পরবর্তি সংবাদনিষিদ্ধ সময়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ শিকার করছে ভারতীয় জেলেরা