কুরআন সঙ্গে নিয়ে যাওয়া সেই মহাকাশচারী ফিরলেন ৮ দিন পর

ইসলাম টাইমস ডেস্ক: কুরআন সঙ্গে নিয়ে মহাকাশ সফরে যাওয়া হাজ্জাজ আল মানসুরি নামের সেই আরব্য যুবক অবশেষে ফিরে এসেছেন । পবিত্র কুরআন সঙ্গে নিয়ে ৮ দিন মহাকাশ সফরের পর পৃথিবীতে ফিরলেন তিনি।

এ বিষয়ে আজ রবিবার ‘গালফ নিউজে’ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, আটদিনের মহাকাশ সফর শেষে পৃথিবীতে পা রেখেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশচারী হাজ্জাজ আল মানসুরি। তিনিই প্রথম আরবীয় যিনি মহাকাশ ভ্রমণ করেছেন।

আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শনিবার তাকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান।

এ সময় দেশের প্রথম নভোচারীকে এক নজর দেখতে অসংখ্য মানুষ বিমানবন্দরে ভিড় জমায়। লালগালিচার দুপাশে লাইন ধরে দাঁড়িয়ে নারী, পুরুষ ও শিশুরা হাজ্জাজ আল মানসুরিকে স্বাগত জানায়। এ সময় ফুলের পালক ছিটিয়ে হাজ্জাজের ওপর বর্ষণ করে শিশুরা।

হাজ্জাজ আল মানসুরি তার দেশের জাতীয় পতাকা ও পবিত্র কুরআনের একখণ্ড পাণ্ডুলিপি সঙ্গে নিয়ে মহাকাশে সফর করেছেন।

পূর্ববর্তি সংবাদভূস্বর্গের ভাগ্য: ফিলিস্তিন না স্বাধীন কাশ্মীর?
পরবর্তি সংবাদঐক্যফ্রন্টের শোক র‌্যালি পণ্ড করে দিয়েছে পুলিশ