শেষ হতে যাচ্ছে বাবরি মসজিদ মামলার শুনানি , রায় কার পক্ষে আসবে

ইসলাম টাইমস ডেস্ক:   আজ থেকে বাবরি মসজিদ মামলার শুনানি নতুন করে  শুরু হবে। চূড়ান্ত শুনানির এটি ৩৮ তম দিন যাতে সন্ধ্যা নাগাদ জমিয়তে উলামায়ে হিন্দের আইনজীবী ড. রাজীব ধোন তার অসম্পূর্ণ আলোচনা শেষ করবেন।

গত এক সপ্তাহ পূজার ছুটির কারণে আদালতের কার্যক্রম বন্ধ ছিল। তাই বাবরি মসজিদ মামলার শুনানি থেমে গিয়েছিল। ভারতের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, আগামী ১৭ অক্টোবর এর ভিতরে সকল আইনজীবীকে তাদের যুক্তি পেশ করা শেষ করতে হবে। সে মোতাবেক আজ জমিয়তের এডভোকেটকে তার আলোচনা শেষ করতে হবে এবং পরবর্তী দুদিন অপরপক্ষ তাদের আলোচনা শেষ করবেন।

বিগত শুনানিতে জমিয়ত আইনজীবী রাজিব ধোন ৫ সদস্য বিশিষ্ট আইনজীবীদের বেঞ্চকে বলেছিলেন, আদালতকে তার নিজের ইচ্ছা  শক্তি প্রয়োগের আগে এটা জানতে হবে যে, ১৯৯২ সনে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ করে দেওয়া হয়। মসজিদের ভিতরে রামের জন্মস্থান- ১৯৪৯ সনের আগে  একথা কেউ দাবী করেননি। তখনো পর্যন্ত রাম চত্বরকেই রামের জন্মস্থান মনে করা হতো এবং সেখানেই প্রার্থনা করা হতো।
রাজিব ধোন আদালতকে আরও বলেন, মসজিদের ভিতরে রামের জন্মস্থান- প্রতিপক্ষ আদালতে এর কোনো প্রমাণ পেশ করতে পারেননি। বরং তারা কেবলই আস্থার ভিত্তিতে বলেছেন, এটি রামের জন্মস্থান। অথচ আদালতের সামনে কারো মালিকানা প্রমাণ করার জন্য শুধু আস্থা যথেষ্ট নয়। মুসলমানদেরও আস্থা আছে, যে বাবরি মসজিদ মসজিদ ছিল এবং কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে।
এর আগে বাবরি মসজিদ মামলায় ন্যায় বিচারের প্রত্যাশা করে বিজ্ঞপ্তি দিয়েছে ভারতের মুসলিম পার্সোনাল ল বোর্ড। ভারতের লাখনৌতে নাদওয়াতুল উলামায়  অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক বৈঠক শেষে এ বিজ্ঞপ্তি দেন।
সূত্র: যরবে দেওবন্দ
পূর্ববর্তি সংবাদঅজ্ঞতার শেষ কোথায়, গোপালপুরে শাশুড়িকে বিয়ে করলেন জামাই
পরবর্তি সংবাদগাজীপুরে সিগারেটের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ২