ইসলাম টাইমস ডেস্ক: আজ সোমবার থেকে বাবরি মসজিদ মামলার শুনানি নতুন করে শুরু হবে। আগামী ১৮ নভেম্বর রায় ঘোষণা হতে পারে। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ১০ ডিসেম্বর পর্যন্ত অযোধ্যায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে।
অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট অনুজ কুমার ঝা বলেন, দিওয়ালি, অন্যান্য উৎসব ও সুপ্রিম কোর্টে চলমান শুনানিকে কেন্দ্র করে অযোধ্যায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১০ ডিসেম্বর পর্যন্ত এটি কার্যকর থাকবে।
১৪৪ ধারা জারির ফলে অযোধ্যায় চারজনের বেশি মানুষ একসঙ্গে সমবেত হতে পারবেন না। সতর্ককতামূলক পদক্ষেপ হিসেবে প্রতিবছর অযোধ্যায় এই সময়ে ১৪৪ ধারা জারি করা হয়ে থাকে।
এক টুইট বার্তায় অনুজ কুমার আরও বলেন, আমি আরও মনে করিয়ে দিতে চাই যে, বেআইনি ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে ৩১ আগস্ট থেকে আরেকটি নির্দেশ কার্যকর রয়েছে। শনিবার জারি করা নির্দেশে আরও কয়েকটি এলাকা যুক্ত করা হয়েছে, যা আগের নির্দেশে অন্তর্ভুক্ত ছিল না।
সূত্র: হিন্দুস্তান টাইমস
















