‘বোকার মতো আচরণ করবেন না,’ এরদোগানকে ট্রাম্প

ইসলাম টাইমস ডেস্ক:  ‘বোকার মতো আচরণ করবেন না। অভিযান খুব বেশি হয়ে গেলে নিষেধাজ্ঞার মাধ্যমে তুরস্কের অর্থনীতি ধ্বংস করে দেয়া হবে।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে এভাবেই হুমকি দিয়েছেন। খবর সিএনএন এর।

ট্রাম্পের লেখা চিঠিতে কূটনৈতিক সৌজন্য পর্যন্ত রক্ষা করা হয়নি। বরং এক চাঁচাছোলা হুমকির মাধ্যমেই শুরু করেছেন চিঠি। সেখানে ট্রাম্প আরও উল্লেখ করেন, ‘আপনি নিশ্চয়ই হাজার হাজার মানুষকে হত্যা করতে চাইবেন না। আমি আপনার কিছু সমস্যা সমাধানে অনেক পরিশ্রম করেছি। বিশ্বকে হতাশ করবেন না। আপনি যদি এখন সঠিক ও মানবিক আচরণ করেন তবে ইতিহাস আপনাকে মনে রাখবে। আর যদি ভালো কাজ না হয় আপনাকে শয়তানরুপে দেখবে। এতটা কঠিন হবেন না।

উল্লেখ্য, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের পক্ষে মোতায়েন মার্কিন সেনাদের গত সপ্তাহে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরপর সিরিয়ার সীমান্ত এলাকায় সেনা সমাবেশ ঘটিয়ে কুর্দিদের ওপর হামলা শুরু করে তুরস্ক। এই হামলায় তুরস্কের সঙ্গে রয়েছে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা। সেনা প্রত্যাহারের একদিন পরেই এই চিঠি পাঠানো হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বাজফিড। চিঠিটি প্রথম পান ফক্স বিজনেসের সাংবাদিক ট্রিশ রিগ্যান। এরপর হোয়াইট হাউসও এর সত্যতা নিশ্চিত করে।

পূর্ববর্তি সংবাদওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জমির রক্ষক হয়, মালিক নয় : আরশাদ মাদানী
পরবর্তি সংবাদ‘বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনিদের কাছে তাদের প্রাণের চেয়েও দামি’