ইসলাম টাইমস ডেস্ক: বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইহুদিদের সুক্কত উৎসবের দিন ছিল। এ উপলক্ষে শত শত কট্টরপন্থি ইহুদি আল আকসায় প্রবেশ করে। আর এ ক্ষেত্রে তাদের সহায়তা করছে ইসরাইলি পুলিশ।
তুরস্কভিত্তিক সংবাদসংস্থা ‘আনাদুলু’ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকেই ইসরায়েলি পুলিশের সহায়তায় আল-আকসা মসজিদে প্রবেশ করে পাঁচ শতাধিক কট্টরপন্থি ইহুদি। এখন সেখানেই অবস্থান করছে তারা।
আল-আকসা মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান। তবে আল আকসাকে ইহুদিরা টেম্পল মাউন্ট বলে দাবি করে।
উল্লেখ্য, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। আর ১৯৮০ সালে পুরো শহরটিকেই নিজেদের দখলে নেয় তারা।
















