রাজশাহী সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলিতে এক বিএসএফ সদস্য নিহত

ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহী সীমান্তে ইলিশ মাছ শিকারকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে গোলাগুলির সময় এক বিএসএফে সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ রাতে এক বেসরকারি টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্তে অনাকাঙ্ক্ষিত গোলাগুলিতে এক বিএসএফ সদস্য নিহত হয়েছেন।

তিনি বলেন, বিএসএফের সদস্যরা রাজশাহীর চারঘাট সীমান্তের ৫শ গজ ভেতরে ঢুকে পড়ে। এতে এক পর্যায়ে অনাকাঙ্ক্ষিতভাবে গোলাগুলির ঘটনায় এক বিএসএফ সদস্য নিহত হয়।

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে চারঘাট উপজেলার বালুঘাট এলাকায় পদ্মা ও বড়াল নদীর মোহনায় গোলাগুলির ঘটনা ঘটে।

তবে রাজশাহী জেলা বিজিবির কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল ফেরদৌস মাহমুদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিএসএফের সৈন্য নিহত হবার কোন তথ্য প্রমাণ পায়নি বিজিবি।

পূর্ববর্তি সংবাদগোলাগুলিতে বিএসএফ সদস্য নিহত হওয়ার ঘটনা অনাকাঙ্খিত : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদবিআইডব্লিউটিএ-তে এক নারী প্রকৌশলীকে যুবলীগ নেতার মারধর