বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারে ২ রোহিঙ্গা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: বিজিবির সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারে ২ রোহিঙ্গা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় বিজিবির ৩ সদস্যও আহত হয়েছেন বলে জানা যায়।

আজ শুক্রবার ভোরে টেকনাফের হোয়াইক্যং এলাকার নাফনদীর মোহমায় এ ঘটনা ঘটে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার থেকে নাফনদী হয়ে একটি ইয়াবার চালান বাংলাদেশ প্রবেশের গোপন সংবাদ পেয়ে ভোরে সেখানে অভিযানে যায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে অস্ত্রধারী ইয়াবা পাচারকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে ওই দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও দু’টি কিরিচ উদ্ধার করা হয়।

 

পূর্ববর্তি সংবাদসিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তুরস্ক: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
পরবর্তি সংবাদব্রেক্সিট নিয়ে ইইউ-যুক্তরাজ্যের সমঝোতা