আফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলা, ৬২ মুসল্লি নিহত

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলায় অন্তত ৬২ জন মুসল্লি নিহত হয়েছেন। শুক্রবারের এই হামলায় আহত হয়েছেন শতাধিকেরও বেশি মুসল্লি। খবর রয়টার্স-এর।

নাঙ্গারহার প্রদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। শতাধিক আহত হয়েছেন। বিস্ফোরণের ধ্বংসস্তূপ থেকে লাশ এখনও বের করছে উদ্ধারকর্মী ও স্থানীয়রা।

ওই এলাকার আদিবাসী প্রবীণ মালিক মোহাম্মদী গুল শিনওয়ারী জানান, হামলায় মসজিদটি পুরোপুরি ভেঙে পড়েছে। হামালা কেবা কারা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাসকা মিনার একটি হাসপাতালের চিকিৎসক এএফপিকে জানিয়েছেন, প্রায় ৩২টি লাশ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়া ৫০ জনের মতো আহতকে এনে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবাবরি মসজিদের জন্য আপনি কী করতে পারেন
পরবর্তি সংবাদআতঙ্কে রৌমারী সীমান্ত, গুলি-ককটেল নিক্ষেপ করছে বিএসএফ