চরম আর্থিক সংকটে জাতিসংঘ, সদর দফতর দুই দিন বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক: চরম আর্থিক সংকটে ভুগছে জাতিসংঘ। আর এ কারণে বিশ্বের স্বাধীন জাতিসমূহের সর্ববৃহৎ এই সংগঠনটির সদর দফতর দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক টুইট বার্তায় সংস্থাটি জানায়, চলমান অর্থ সংকটের কারণে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়টি ১৯ ও ২০ অক্টোবর বন্ধ থাকবে।

টুইট বার্তায় সদস্য দেশগুলোর প্রতি একটি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলা হয়, আপনার দেশ কি এখনও জাতিসংঘের নিয়মিত বাজেটের অর্থ প্রদান করেছে?

জাতিসংঘ সদস্য দেশগুলোর চাঁদার ওপর নির্ভরশীল। রাষ্ট্রগুলো নির্ধারিত সময়ের মধ্যে তাদের চাঁদা না দেওয়ায় তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়েছে সংস্থাটি। গত ১০ বছরের মধ্যে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়নি।

জাতিসংঘের তথ্য মতে, সদস্য দেশগুলি ২০১৯ সালে মোট ব্যয়ের মাত্র ৭০ শতাংশ দিয়েছে। ফলে ২৩ কোটি ডলারের আর্থিক ঘাটতি তৈরি হয়েছে।

পূর্ববর্তি সংবাদইলিশ ধরা নিষিদ্ধের ১১ দিনেও বরাদ্দ চাল পাননি জেলেরা
পরবর্তি সংবাদমুসলিম বাদে সবাইকে নাগরিকত্ব দেয়া সংবিধান বিরোধী: ওয়াইসি