মেনন বললেন, ‘বিগত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি’

ইসলাম টাইমস ডেস্ক: ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদিও আমি নির্বাচিত (এমপি) হয়েছি। তারপরও আমি স্বাক্ষী দিয়ে বলছি- বিগত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। জাতীয়, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোথাও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’ বলেছেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।

আজ শনিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে ১৪ দলের অন্যতম শরীক ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতা মেনন আরও বলেন, উন্নয়ন মানে গণতন্ত্র হরণ নয়, উন্নয়ন মানে ভিন্ন মতের সংকোচন নয়, উন্নয়ন মানে মতপ্রকাশের স্বাধীনতা হরণ নয়, উন্নয়ন মানে গণতন্ত্রের স্পেস (সুযোগ) কমিয়ে দেয়া নয়। সারা দেশে মানবিক মূল্যবোধের চরম বিপর্যয় ঘটেছে।

মেনন বলেন, ক্যাসিনো মালিকদের ধরা হচ্ছে, দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, কিন্তু দুর্নীতির আসল জায়গা নির্বিঘ্ন আছে। সেই দুর্নীতিবাজদের বিচার কবে হবে, তাদের সাঁজা কবে হবে, তাদের সম্পদ কবে বাজেয়াপ্ত হবে- প্রশ্ন রাখেন তিনি।

পূর্ববর্তি সংবাদমুসলিম বাদে সবাইকে নাগরিকত্ব দেয়া সংবিধান বিরোধী: ওয়াইসি
পরবর্তি সংবাদযতদিন দুর্নীতি থাকবে দুর্নীতি বিরোধী অভিযান চলবেই : স্বরাষ্ট্রমন্ত্রী