সুনামগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, গুলিতে মাদরাসা ছাত্র নিহত

ইসলাম টাইমস ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুইপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো দু’জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের আলামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম সাব্বির মিয়া (১০)। সাব্বির নবীগঞ্জের কামারগাঁও নগরকান্দি গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। আলমপুর গ্রামের একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, রাণীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মজনু ও ইজাজুলের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংর্ঘষকালে ঘটনাস্থল এলাকায় শিশু সাব্বির দাঁড়িয়ে ছিল। ওই সময় প্রতিপক্ষের বন্দুকের গুলিতে শিশু সাব্বির নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা আব্দুল লতিফ জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে।

পূর্ববর্তি সংবাদলুটপাট করতেই যুবলীগের দায়িত্ব পেতে চাইছেন জবি ভিসি : খন্দকার মোশাররফ
পরবর্তি সংবাদভারতে অজ্ঞাত নামা ব্যক্তির গুলিতে খুন হল মহানবী (স.)-কে কটাক্ষকারী হিন্দু নেতা