ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের নিমতলার বুচুইক্যা কলোনির একটি তিনতলা বাসা থেকে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে বাসার নিচতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, বুচুইক্যা কলোনির একটি তিনতলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকতেন মো. আরিফ। শনিবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, মো. আরিফের লাশ মেঝেতে ছিল। আর তার মেয়ে বিবি ফাতেমার লাশ খাটের উপর ছিল। হত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
















