ফেইসবুকে নবীকে কটুক্তি, ভোলায় পুলিশ হেফাজতে হিন্দু যুবক

ইসলাম টাইমস ডেস্ক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। এ অবস্থায় গতকাল সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় আইডি হ্যাক হয়েছে মর্মে জিডি করতে গেলে থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব চন্দ্রকে তাদের হেফাজতে রাখে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতরাতে বিপ্লব চন্দ্র শুভ নিজের ইচ্ছায় আমাদের কাছে এসেছে। বর্তমানে সে আমাদের হেফাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিপ্লব চন্দ্র শুভ উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চন্দ্র মোহন বৈদ্দের ছেলে।

 

এদিকে শনিবার সকালে এ ঘটনায় বিপ্লব চন্দ্র শুভ এর বিচার দাবি করে বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট বাজারে সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতার ব্যানারে মানববন্ধন করা হয়েছে। বোরহানউদ্দিন থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে তাওহীদি জনতা। তারা ঘটনার সত্যতা যাচাই করে বিপ্লব চন্দ্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আরো পড়ুন: ভোলায় মুসল্লিদের উপর পুলিশের গুলি, নিহত বেড়ে ৪

পূর্ববর্তি সংবাদইসলামবিরোধী অপতৎপরতারোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী
পরবর্তি সংবাদপল্লবী আফতাব উদ্দীন মাদরাসা কমিটির সভাপতি ড. ওবায়দুল্লাহর ইন্তিকাল