ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এক হিন্দু ছেলের আইডি হ্যাক করে ফেসবুকে গুজব ছড়ানো হয়েছে। এই বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে তথ্য জানতে চাওয়া হয়েছে।
হিন্দু ছেলের আইডি হ্যাক করে সাম্প্রদায়িকতাকে উসকে দিয়ে যারা সুযোগ নিতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।
রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে দেওয়া এক বিবৃতিতে তিনি এই নির্দেশ দিয়েছেন।
দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছি। তখন নানা ধরনের ঘটনা ঘটছে।
ভোলার ঘটনায় সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি যেন অশান্ত না হয়, সেভাবে মিডিয়াকে খবর প্রচার করতে হবে।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাসূল (সা:) কে কটূক্তি করার জের ধরে প্রতিবাদ কর্মসূচির ডাক দেন স্থানীয় মুসুল্লীরা। এ ঘটনায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের জেরে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক গ্রামবাসী।
শুক্রবার উপজেলার কাচিয়া ২নং ওয়ার্ডের বিপ্লব নামে এক যুবকের ফেসবুক পোস্ট কেন্দ্র করে উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার ওই যুবকসহ আরও একজনকে আটক করে পুলিশ।
















