চলে গেলেন তাবলিগের প্রবীণ মুরব্বি হাজি আবদুল ওয়াহাব সাহেব

তাবলিগ জামাতের আমির হাজি আব্দুল ওয়াহাব সাহেব দীর্ঘ অসুস্থতার পর আজ রবিবার (১৮ নভেম্বর) ফজরের আগে ইন্তিকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রায়বে্ন্ড মারকাজের তথ্য মোতাবেক তিনি দীর্ঘদিন ধরে ঘরোয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার জানাজার নামাজ আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে।

তিনি দিল্লিতে ১৯২৩ সনে জন্মগ্রহণ করেন।সেই হিসাবে তার বয়স হয় ৯৫ বছর।

সূত্র: দৈনিক জং

পূর্ববর্তি সংবাদআজ থেকে শুরু হচ্ছে সমাপনী পরীক্ষা ২০১৮
পরবর্তি সংবাদগাজীপুরে কিশোরকে কুপিয়ে হত্যা