হাটহাজারীতে মন্দিরের নিরাপত্তায় পাহারা দিচ্ছে মাদ্রাসাছাত্ররা

ইসলাম টাইমস ডেস্ক: ভোলার ঘটনার জেরে হাটহাজারীতে বিক্ষোভের সময় ব্যারিকেড দিয়ে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। রোববার বিকালে বিক্ষোভ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। মন্দিরের নিরাপত্তায় মাদ্রাসা ছাত্রদের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ফেসবুকে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাধারণ তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে হাটহাজারীতে বিক্ষোভ করেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

এ সময় পার্শ্ববর্তী সীতাকালী মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করলে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা তাদের রুখে দেয় এবং মন্দিরে হামলা তথা যাতে ইট-পাটকেল নিক্ষেপ করতে না পারে এ জন্য তারা বেশ জোড়ালো ভূমিকা পালন করে।

প্রত্যক্ষদর্শী, বিক্ষুব্ধ শিক্ষার্থী ও থানা পুলিশ সূত্র জানায়, রোববার ভোলার বোরহানুদ্দিনে মহানবী (সা.) ও আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তিকারীর শাস্তি ফাঁসির দাবি ও আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণ ও নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে হাটহাজারী বড় মাদ্রাসার সামনে মাদ্রাসার বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কে অবস্থান নেয়।

শিক্ষার্থীরা মহাসড়কে হাটহাজারী মাদ্রাসার সম্মুখে, হাটহাজারী বাজার, মেডিকেল গেট, ভূমি অফিসের সামনে, কলেজ গেট ও বাসস্টেশন এলাকার মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে।

এ সময় তারা পার্শ্ববর্তী সীতাকালী মন্দিরে হামলা তথা যাতে ইট-পাটকেল নিক্ষেপ করতে না পারে এ জন্য তারা বেশ জোড়ালো ভূমিকা পালন করে মাদ্রাসার শিক্ষার্থীরা।

পূর্ববর্তি সংবাদভোলার ঘটনার নিন্দা জানিয়ে ময়মনসিংহে বিক্ষোভ
পরবর্তি সংবাদখালেদার সঙ্গে সাক্ষাত : স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুমতি চাইবেন ঐক্যফ্রন্ট নেতারা