বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্ব চলছে

ইসলাম টাইমস ডেস্ক : আজ রোববার থেকে শুরু হয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন।

রোববার সকাল ৯টায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। দুপুরের পর রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হওয়ার কথা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বোর্ডে আছেন। বোর্ডের আরেক সদস্য স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাস অনুপস্থিত রয়েছেন।

বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া দুই দুর্নীতি মামলার সাজায় গত ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। তার অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন তার ছেলে তারেক রহমান।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছর এবং ২১ অগাস্ট গ্রেনেড মামলায় যাবজ্জীবন সাজার রায় মাথায় নিয়ে গত এক দশক ধরে তিনি আছেন লন্ডনে।

পূর্ববর্তি সংবাদতারেকের নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণের বিষয়টি খতিয়ে দেখুন : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদএকজন হাজি আবদুল ওয়াহাব সাহেব : জীবনজুড়ে যার তাবলিগ