ইসলাম টাইমস ডেস্ক: বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত সমাবেশ করতে দেয়নি পুলিশ। শিক্ষকদের উপর পুলিশ লাঠি নিয়ে হামলা করে। এ সময় পুলিশের লাঠিচার্জে ১০ জন শিক্ষক আহত হয়েছেন।
বুধবার বেলা ১১টায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার শিক্ষক শহীদ মিনার এলাকায় জড়ো হন। কিন্তু পুলিশ আগে থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ঘিরে রাখায় বাধা পেয়ে শিক্ষকরা সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশের লাঠিচার্জে ১০ জন শিক্ষক আহত হয়েছেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
শিক্ষক নেতা তপন কুমার দাবি করে বলেন, শিক্ষকরা সমবেত হয়ে স্লোগান দেয়ার চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দিচ্ছে। পুলিশের লাঠিচার্জে ১০ জন শিক্ষক আহত হয়েছেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সংগঠনগুলোর প্লাটফর্ম প্রাইমারি শিক্ষক পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান বলেন, সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের জন্য দশম গ্রেড এবং সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডের ঘোষণা ২০১৭ সালে দেয়া হয়েছিল। এখনও পর্যন্ত সেই ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় সারাদেশ থেকে প্রাইমারি শিক্ষকরা ঢাকায় সমাবেশ হয়েছে মহাসমাবেশ করার জন্য। কিন্তু সকাল থেকে বিভিন্ন ধাপে ধাপে পুলিশের বাধার কারণে শিক্ষকরা একত্রিত হতে পারছেন না।
















