ইসলাম টাইমস ডেস্ক: সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ায় ২০ দিনের সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
চিকিৎসার জন্য গত ৩ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন বিএনপি মহাসচিব।
সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় তার মেয়ে মির্জা শামারুহের কাছে গিয়েছিলেন মির্জা ফখরুল। সেখান থেকেই দেশে ফিরেন তিনি।
















