ভোলা হত্যাকাণ্ড: সরেজমিন পরিদর্শনে গেল ঢাকা মহানগর হেফাজতে ইসলামের প্রতিনিধি দল

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা মহানগর হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল ভোলা হত্যাকাণ্ডের সরেজমিন পরিদর্শন এবং আহত নিহতদের খোঁজ-খবর নিতে জেলার বুরহানুদ্দিন থানায় সফর করেছেন।

আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সহসভাপতি মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বেভোলা পৌঁছেন।

প্রতিনিধি দলটি বোরহানউদ্দিনের স্থানীয় উলামায়ে কেরাম এবং সাধারণ নাগরিকদের হত্যাকাণ্ড প্রসঙ্গে কথা বলেন। এরপর তারা শহীদদের কবর যিয়ারত করেন এবং শহিদ প্রত্যেকের পরিবারকে আর্থিক সহযোগিতা করেন।

এসময় প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন মাওলানা ফজলুল করীম কাসেম, মাওলানা মুনির আহমদ, মাওলানা ফায়সাল আহমদ, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা রাকীবুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য,  ফেসবুকে রাসূলকে কটূক্তির খবর ছড়ালে এর প্রতিবাদে গত ২০ অক্টোবর রবিবারে ভোলার বুরহানুদ্দিনে তাওহিদী জনতার বিক্ষোভ সমাবেশে পুলিশ নির্বিচার গুলিবর্ষণ করে। এ ঘটনায় শহিদ হন চার নবিপ্রেমিক। এছাড়াও শতাধিক লোক আহত হন।

 

পূর্ববর্তি সংবাদচাঁপাইনবাবগঞ্জে পৌরসভা সরবরাহকৃত পানি পান করে আক্রান্ত ৮৩
পরবর্তি সংবাদ‘তোর কারণে আমাদের ফাঁসি হয়েছে’ বলে সিরাজকে মারধর