ইসলাম টাইমস ডেস্ক: ভোলায় চার নবী প্রেমিকের শাহাদতের ঘটনায় পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির আহ্বানে শুক্রবার জুমআর নামাজের পর পঞ্চগড় শের-ই-বাংলা চত্বরে জড়ো হন বিভিন্ন এলাকার মুসল্লিরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে শের-ই-বাংলা পার্কে পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পঞ্চগড়ের সভাপতি মোবাশ্বের হোসেন, সাধারণ সম্পাদক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি কামরুল হাসান প্রধান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি সোহেল রানা।
এ সময় বক্তারা ভোলায় নবী প্রেমিকদের হত্যাকারী ও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
















