ভোলা হত্যাকাণ্ড: কাতারে প্রতিবাদ সমাবেশ করেছে ‘কাতার মজলিসুল উলামা’

ইসলাম টাইমস ডেস্ক: ভোলা হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে ‘কাতার মজলিসুল উলামা’। কাতারের রাজধানী দোহার একটি মিলনায়তনে রোববার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শায়েখ নুরুল হক (ইমাম ও খতিব ধর্মমন্ত্রণালয়) এর সভাপতিত্বে মাওলানা আব্দুল বারীর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠান শুরু হয়। এ সময় সংগঠনটির পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি, বিচারসহ ছয় দফা দাবি উপস্থাপন করা হয়।

এসব দাবি উপস্থাপন করেন উপস্থাপন করেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতারের সেক্রেটারি জেনারেল এবং মজলিসুল উলামা কাতারের সদস্য সচিব, কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতীব মাওলানা মুশাহিদুর রাহমান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতারের সভাপতি মাওলানা ফরীদ আহমাদ, মারকাযুদ দাওয়াতুল হকের সাবেক সভাপতি মাওলানা লুৎফুর রাহমান, মাওলানা ওবাইদুল্লাহ প্রমুখ।

পূর্ববর্তি সংবাদওবায়দুল কাদের সাক্ষরিত চিঠিতেই আ. লীগের উপদেষ্টা হলেন জয়নাল হাজারী
পরবর্তি সংবাদসামাজিক মাধ্যমে ইসকনকে জড়িয়ে ‘গুজব’ ছড়ানো হচ্ছে : ইসকন সভাপতি