ইসলাম টাইমস ডেস্ক: এবার ভাইরাল হল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার ভিডিও।
ভিডিওতে দেখা গেছে, জাঁকজমকপূর্ণ কোনো একটি ক্যাসিনোতে বসে জুয়া খেলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমন ভিডিও ভাইরাল হওয়াকে বাংলাদেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করছেন সুধীজনরা।
এদিকে সরকারের চলমান শুদ্ধি অভিযানের কারণেও রাজনীতির মাঠে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। ক্যাসিনোকাণ্ডে গ্রেফতারসহ সম্পদের হিসাব তলব চলছে অনেক রাজনীতিবিদদের।
এমন পরিস্থিতিতেই ফেসবুকসহ বাংলাদেশের সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল বিসিবি বসের এই ক্যাসিনো খেলার ভিডিওটি।
জানা গেছে, এটি অনেক আগের ভিডিও। সিঙ্গাপুরের সবচেয়ে চাকচিক্যময় ও জাঁকজমকপূর্ণ ক্যাসিনো মেরিনা বে’তে খেলেছিলেন নাজমুল হাসান পাপন।
ভিডিওটি পুরনো হলেও সিঙ্গাপুরের সেই বিতর্কিত ক্যাসিনোতে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি গেছেন এবং খেলেছেন তা অস্বীকার করা যাচ্ছে না।
















