পাকিস্তানে ট্রেনে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ৭৩

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর লিয়াকতপুরে ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। আজ বৃহস্পতিবার সকালে দেশটির তেজগাম নামের একটি ট্রেনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পাঞ্জাবের স্বাস্থ্য মন্ত্রী ডা. ইয়াসমিন রশিদ বলেন, নারী ও শিশুসহ ৪৪ ব্যক্তি আহত হয়েছেন। হতাহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে নেয়া হয়েছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় শহর করাচি থেকে লাহোরে যাচ্ছিল। তখন এক যাত্রীর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে।

পূর্ববর্তি সংবাদযশোরে তেলবাহী লরির ধাক্কায় মাদ্রাসাশিক্ষক নিহত
পরবর্তি সংবাদ‘তালিকা ধরে অনুপ্রবেশকারীদের দল থেকে বাদ দেওয়া হবে’