ইসলাম টাইমস ডেস্ক: আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করতে আগামী ২৮ নভেম্বর থেকে ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি বলেন, ই-পাসপোর্ট সবার পেতে সময় লাগবে। তবে আমরা এটি শুরু করছি। এটি আমাদের সবার দাবি।
প্রবাসীরা ই-পাসপোর্ট পাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সবাই পাবেন। ১০ বছর মেয়াদের ই-পাসপোর্ট পেলে প্রবাসীদের সুবিধা হবে।
আব্দুল মোমেন বলেন, আমি সম্প্রতি জার্মানি সফর করেছি। সেখানকার ভেরিডোস নামে একটি কোম্পানি ই-পাসপোর্ট তৈরির কাজ পেয়েছে। এ বিষয়ে আমি তাদের সঙ্গে কথা বলেছি।
















