‘মুসলমান তার জীবনের চেয়েও রাসুল সা:-কে বেশি ভালবাসে’

ইসলাম টাইমস ডেস্ক: একজন মুসলমান তার জীবনের চেয়ে আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালবাসে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

আজ বিকালে জাতীয় প্রেসক্লাবে ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ আয়োজিত আল্লাহ ও রাসূল সা. এর মর্যদা রক্ষায় কঠোর আইনপ্রণয়োনের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, একজন মুসলমান তার জীবনের চেয়ে আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালবাসে। যখন আল্লাহ- রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামকে নিয়ে কেউ কটুক্তি করে তখন মুসলমানদের অন্তরে চরমভাবে আঘাত লাগে।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ধর্ম অবমাননার অপরাধের শাস্তির আইন থাকলেও তার কার্যকারিতা না থাকায় অনেকেই বার বার ধর্ম অবমাননার ধৃষ্টতা দেখাতে সাহস পাচ্ছে। দেশের কোটি নবী প্রেমিক মানুষের প্রাণের দাবি আল্লাহ-রাসূল ও ইসলামকে অবমাননার সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ড পাশ করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের দেশে মন্ত্রী-এমপি, নেতা-নেত্রীদের বিরুদ্ধে কুটক্তিকারীদের দ্রুত গ্রেফতার করা হচ্ছে অথচ আল্লাহ-রাসুল, কুরআন-সুন্নাহ নিয়ে কুটক্তিকারীদেরকে গ্রেফতার ও বিচার করা হচ্ছে না।

সেমিনারে ভোলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরীহ ধর্মপ্রাণ জনতাকে গুলি করে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী জানানো হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আলেম-ওলামা ও ইসলামের পক্ষে যারা কথা বলে, তাদেরকে গুম ও হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সেমিনারে ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পূর্ববর্তি সংবাদঅনুপ্রবেশকারী ৩ নাগরিককে ফেরত নিতে রাজি হয়নি ভারত
পরবর্তি সংবাদবিএসএফের গুলিতে ৬ বাংলাদেশি আহত