বিএসএফের গুলিতে ৬ বাংলাদেশি আহত

ইসলাম টাইমস ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ৬ বাংলাদেশি আহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় এক বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করেছে বিজিবি। তবে গুলিবিদ্ধ অন্য পাঁচজন পালিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ফুলতলা বিওপির সীমান্ত পিলার ১৮২৩/২৬-এস এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি বাপ্পা মিয়া (৩২) উপজেলার পূর্ব বটুলি গ্রামের আব্দুর রউফের ছেলে এবং গুলিবিদ্ধ আব্দুল কালাম (৩০) একই এলাকার সফিক মিয়ার ছেলে। গুলিবিদ্ধ অপর চার বাংলাদেশির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সকালে ৮-১০ বাংলাদেশি ভারত থেকে গরু আনতে ফুলতলা সীমান্তে যায়। একপর্যায়ে তারা ভারতে ঢোকার চেষ্টা করে। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ ১৬৬ ব্যাটালিয়নের ইয়াকুবনগর ক্যাম্পের টহল দল।

এতে ছয় বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তারা পালিয়ে আসেন। খবর পেয়ে বিজিবি ফুলতলা বিওপির টহল দল ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বাপ্পা মিয়াকে আটক করে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পূর্ববর্তি সংবাদ‘মুসলমান তার জীবনের চেয়েও রাসুল সা:-কে বেশি ভালবাসে’
পরবর্তি সংবাদমাধবদীতে দেশ-জাতির কল্যাণে দোয়া করেন আল্লামা আহমদ শফী