কাউন্সিলর মনজুরকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত

ইসলাম টাইমস ডেস্ক: অস্ত্র ও মাদকের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মনজুরকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ শুক্রবার ঢাকা মূখ্য মহানগর  হাকিম আদালতের বিচারক ধীমান চন্দ্র মন্ডল এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে কাউন্সিলর মনজুরকে মাদক ও অস্ত্র মামলা ১৪ দিনের ও তার ড্রাইভার সাজ্জাদ হোসেনকে মাদক মামলায় সাত দিনের রিমান্ড চায় পুলিশ। পরে মনজুরের ১০ দিন এবং সাজ্জাদের পাঁচ দিন রিমান্ড আদেশ দেন আদালত।

গত বৃহস্পতিবার দুপুরে র‌্যাব টিকাটুলীর অফিসে অভিযান চালিয়ে কাউন্সিলর ময়নুল হক মনজুরকে গ্রেপ্তার করে। পরে হাটখোলা রোডে তার বাসায় অভিযান চালায়। এসব স্থান থেকে দুটি পিস্তল, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। বাড়ি থেকে মনজুর গাড়িচালক সাজ্জাদকেও গ্রেপ্তার করে র‌্যাব।

এর আগে গত বুধবার রাতে কাজী রনি নামে রাজধানী সুপারমার্কেটের একজন ব্যবসায়ী ওয়ারী থানায় মনজুর বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন। পরে চাঁদাবাজির মামলায় প্রথমে গ্রেপ্তার করা হলেও মনজুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়।

পূর্ববর্তি সংবাদকাল থেকে শুরু হচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষা
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রী নিজ তত্ত্বাবধানে ১৫০০ অনুপ্রবেশকারীর তালিকা করেছেন : ওবায়দুল কাদের