গোপালগঞ্জে ধর্মীয় কারণে ৫৮ জন খৃস্টধর্মী জেএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে রাতে

ইসলাম টাইমস ডেস্ক: জেডিসির কুরআন মাজিদ এবং জেএসসির বাংলার মাধ্যমে আজকে শুরু হয়েছে অষ্টম শ্রেণির পরীক্ষা। তবে গোপালগঞ্জের মুকসুদপুরে খৃস্টধর্মী ৫৮ জন জেএসসি পরীক্ষার্থী আজ শনিবার রাতে তাদের প্রথম পরীক্ষা দিচ্ছে। শনিবার দিনে পরীক্ষা দেওয়ায় ধর্মীয় নিষেধঘাজ্ঞা থাকায় তারা রাতে পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে।

মুকসুদপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিমোহন বাড়ৈ এর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলায় এসব শিক্ষার্থীদের লেখা নিষেধ। তাই ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নেওয়া হচ্ছে। ২০১৯ সালের জেএসসি পরীক্ষার মধ্যে ২টি শনিবার এসব পরীক্ষার্থীরা রাতেই  পরীক্ষা দেয়।

অন্যান্য পরীক্ষার্থীদের সাথে ঐ ৫৮ জন পরীক্ষার্থীদেরকেও সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। তবে ঐ কেন্দ্রে একটি নির্দিষ্ট কক্ষে তাদের রাখা হয় এবং রাত ৯ টার পর পরীক্ষা শেষে তাদের কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হবে।

ধর্মীয় বিধান অনুসারে শনিবার দিনের বেলায় কোনো কিছু লেখা নিষেধ। তাই বোর্ডেও অনুমতিক্রমে ২টি শনিবার রাতে জেএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত এসব শিক্ষার্থীরা।

 

পূর্ববর্তি সংবাদএবার পেঁয়াজ বিক্রি হচ্ছে হালিতে, দাম ৩০ টাকা
পরবর্তি সংবাদপদত্যাগ করতে যাচ্ছেন মেয়র আরিফসহ বিএনপির কেন্দ্রীয় চার নেতা