দলীয় নেতাদের সমালোচনার মুখে মেনন, ‘আমার সততার পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই’

ইসলাম টাইমস ডেস্ক: দলের সভাপতি রাশেদ খান মেননের ক্যাসিনো বাণিজ্যের সাথে যুক্ত থাকার অভিযোগ তুলে কেন্দ্রীয় কয়েকজন নেতার পদত্যাগ ও অনুপস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হল ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস। শনিবার সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অবৈধ ক্যাসিনো চলত, এমন ক্লাবের সঙ্গে যুক্ত থাকা নিয়ে সমালোচনার মুখে দলের কংগ্রেসে ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেছেন, তার সততার পরীক্ষা নতুন করে দেওয়ার প্রয়োজন নেই।

এসময় মেনন আরও বলেন, আজকে আমার কর্মীদের বলে যেতে চাই, আমার সমস্ত চরিত্র সারা জীবনের অর্জন। আমি আমার জীবনে সৎ ছিলাম, সৎ আছি। আমার সততার পরীক্ষার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।”

ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, দল জানে কীভাবে রাজনীতি করতে হয়, কীভাবে দেশ এগিয়ে নিতে হয়। অনেক বন্ধু আমাদের ছেড়ে গিয়েছেন। কেউ মতাদর্শের কথা বলে সরে গেছেন, কেউ সরে গেছেন এনজিওর ফান্ড রক্ষা করতে। আবার কেউ আমাদের নৌকায় তুলে দিয়ে এখন বলছেন, নৌকা মানতে চাই না।

সম্প্রতি জুয়ার আখড়া বন্ধে র‌্যাবের অভিযানে ঢাকার মতিঝিলের ইয়ংমেন্স ফকিরাপুলে অবৈধ ক্যাসিনো পাওয়া গিয়েছিল, এই ক্লাবটির সভাপতি হলেন স্থানীয় সংসদ সদস্য মেনন।

একাদশ সংসদ নির্বাচন নিয়ে মেননের এক বক্তব্যের জন্য তার জোটসঙ্গী আওয়ামী লীগের নেতাদের সমালোচনায় সরব হওয়ার মধ্যে ক্যাসিনো চালিয়ে ক্লাবের অবৈধ আয়েও তার যোগসাজশ রয়েছে বলে মন্তব্য আসে।

গত ২৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ তাকে একটি আইনি নোটিস পাঠান।

গত সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মেননের সঙ্গে ভোটের লড়াইয়ে নামা জাতীয় পার্টির প্রার্থী ইউনুস আলীর অভিযোগ, মেনন নিজেই ওই ক্যাসিনো উদ্বোধন করেছিলেন।

ক্ষুব্ধ মেনন কংগ্রেসে বলেন, “আজকে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানের লড়াই চলছে। আমি আজকে যেহেতু ঢাকা-৮ আসনের এমপি… সেই আসন ঘিরেই ক্যাসিনো কাণ্ডের তোলপাড়। মিথ্যা সূত্র উদ্ধৃতি দিয়ে আজকে পত্রিকায় কথা বলা হচ্ছে।

পূর্ববর্তি সংবাদঐতিহাসিক জামিয়া মসজিদে গতকালও জুমা পড়তে পারেনি কাশ্মীরিরা
পরবর্তি সংবাদঅকৃতকার্য শিক্ষার্থীকে পরীক্ষা না দিতে দেয়ায় অধ্যক্ষকে পানিতে ফেলে দিল ছাত্রলীগ নেতা