অকৃতকার্য শিক্ষার্থীকে পরীক্ষা না দিতে দেয়ায় অধ্যক্ষকে পানিতে ফেলে দিল ছাত্রলীগ নেতা

ইসলাম টাইমস ডেস্ক: অকৃতকার্য শিক্ষার্থীকে পরীক্ষা দেয়ার সুযোগ না দেয়ায় রাজশাহী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষকে লাঞ্ছিতের পর পানিতে ফেলে দিল ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনা ঘটায় কলেজের সপ্তম পর্বের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা কামাল হোসেন সৌরভ। সৌরভ রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান গ্রুপের নেতা।

আজ দুপুরে অধ্যক্ষ ফরিদ উদ্দিনকে পলিটেকনিকের ভেতরেই পুকুরের মধ্যে ফেলে দেয়া হয়। এর আগে তাকে লাঞ্ছিত করা হয়। পরে ইন্সটিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে অধ্যক্ষকে পুকুর থেকে টেনে তোলেন। তবে পুকুরের পানিতে ভিজে তার মোবাইল ফোনটিও নষ্ট হয়ে যায়।

অধ্যক্ষ ফরিদ উদ্দিন ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘এ বিষয়ে আমি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তাদের এ ধরনের ন্যক্কারজনক ঘটনা মেনে নেয়া যায় না।’

পূর্ববর্তি সংবাদদলীয় নেতাদের সমালোচনার মুখে মেনন, ‘আমার সততার পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই’
পরবর্তি সংবাদসীরাত পাঠের প্রয়োজনীয়তা