খোকাকে দেশে ফেরাতে সহায়তার আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: গুরুত্বর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন সাবেক ঢাকা সিটি মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার  দেশে ফেরার বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বাংলাদেশ মিশনের মাধ্যমে খোকার দেশে ফেরার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন,  নিউ ইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’-এর জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া দেশে আসার পর তার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার এক ফেসবুক পোস্টে এসব কথা উল্লেখ করেন। ফেসবুক পোস্টে শাহরিয়ার আলম বলেন, ‘নিউইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’ এর জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি এবং তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট নেই, সেহেতু আন্তর্জাতিকভাবে অন্য দেশ থেকে নিজের দেশে ফেরার এটাই একমাত্র ব্যবস্থা।’

নিউইয়র্কের কনস্যুলেটে এই সিদ্ধান্ত জানিয়ে দেয়ার কথাও উল্লেখ করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেন, ‘আমি আমাদের নিউইয়র্কের কনসুলেটে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।’

ফেসবুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লিখেন, ‘সাদেক হোসেন খোকা এবং তার স্ত্রীর নামে মামলা আছে, গ্রেফতারি পরোয়ানাও থাকতে পারে (আমি নিশ্চিত নই)। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে যা জেনেছি, তাদের আসার পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে।’

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামের দারুল মা’আরিফে মাওলানা আবদুল মালেক যা বললেন
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জে খালের ওপর ধসে পড়লো ৪ তলা ভবন, নিহত ১, আহত ৪